প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
জাতীয়

আমরা আমাদের কাজ করেছি

সান নিউজ ডেস্ক: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি) কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: স্বল্পসুদে ঋণ দিচ্ছে সরকার

রোববার (১৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করেছি।

জেলা পরিষদ নির্বাচনে একই চিত্র দেখতে পেলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন। এ বিষয়ে এককভাবে আমি কিছু বলতে পারবো না যে, কালকে কী করবো বা আরও কী করবো।

আরও পড়ুন: চীনের বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু

তিনি আরও বলেন, আর এই সিসিটিভিটা স্বচ্ছতা যে, ভোটাররা ভোট দিতে পারছে কি না, আমরা কিন্তু কোনো পক্ষ নই। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটার যেন ভোটটা দিতে পারেন সে দায়িত্ব পালন করা।

হাবিবুল আউয়াল বলেন, সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো উদ্যোগ।

এদিকে, জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার প্রশ্নে কমিশনার মো. আলমগীর বলেন, পরীক্ষামূলকভাবে আমরা সিসিটিভি স্থাপন করে পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছি। জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও চার লাখ বুথ থাকে। সেটা মনিটরিং করা সম্ভব। এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে। অনেক লোক নিয়োগ দিতে হবে। তখন মনিটরিংয়ে আমরা পাঁচজন নয়, আরও অনেক লোক থাকবে। আমাদের সচিবালয়ের কর্মকর্তারা আছেন। তাদের দায়িত্ব দেওয়া হবে। তারা সবাই মিলে মনিটরিং করবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সময় দিলেই ১০০ সেতু উদ্বোধন

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনের সব কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে। একইভাবে (গাইবান্ধা-৫ এর মতো) মনিটরিং করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা