কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ
জাতীয়

কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

সান নিউজ ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় ছয় দফা দাবিতে রেলের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন : কলোম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০

কমলাপুর রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে দাবির পক্ষে নানারকম স্লোগান দিচ্ছেন শ্রমিকরা।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, বিক্ষোভ এখনও চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

আরও পড়ুন : চীনের বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু

জানা গেছে, রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে।

সংগঠনটি বিক্ষোভ কর্মসূচি থেকে জানায়, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

আরও পড়ুন : গোশত-ডিম উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ

আন্দোলনকারী শ্রমিকদের ছয় দফা দাবিগুলো :

১) বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২) নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

৩) আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।

আরও পড়ুন : মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে

৪) কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।

৫) অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।

৬) রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা