ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২
জাতীয়

ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। তারা মাদক কারবারি বলে র‌্যাবের ভাষ্য। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে।

র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

মো. কামরুজ্জামান বলেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা