ছবি: সংগৃহীত
জাতীয়

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকারদের একদল কর্মী। একই সঙ্গে সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদও জানান তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন। এতে পটিয়া অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পটিয়া থানা-পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। পরে দুপুর আড়াইটার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কোনো ধরনের হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া মো. মাশরাফ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের দ্রুত পুনর্বহাল করে নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।

আরেক আন্দোলনকারী মো. তৌকির বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের বিষয়ে দ্রুত সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। যানজট নিরসনের পাশাপাশি আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা