জাতীয়

সারা দেশে বন্যা, ঝুঁকিতে ১৩ লাখ শিশু: ইউনিসেফ

নিজস্ব প্রতিনিধি:

বন্যায় দেশে ২৪ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে ইউনিসেফ। এরমধ্যে ১৩ লাখ শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে ইউনিসেফ।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, ‘কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলী দক্ষিণ এশিয়ায় শিশুদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার।’

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়েছে। সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। জরুরি স্বাস্থ্যসেবা এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন।

ইউনিসেফ জানায়, সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হচ্ছে। সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে জরুরি ভিত্তিতে সহায়তা পৌঁছানোর প্রয়োজন আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা