জাতীয়

গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা সংক্রান্ত গুজব ছড়ানো হলে বা এমন চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এরপরই গত বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় থেকে জানানো হয় খবরটি গুজব। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মিথ্যা প্রচারণা চালানোর পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকে কেউ কোনও গুজব ছড়ালে ও মিথ্যা প্রচারণা চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী লক্ষ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তার দাবি, ‘ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। অথচ জাতীয় শিক্ষা বোর্ডের নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনও শিক্ষা বোর্ড নেই।’

মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন ডা. দীপু মনি। তার ভাষ্য, ‘যখন সময় হবে আমরা গণমাধ্যমে জানিয়ে দেবো কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে এবং কবে পরীক্ষা নেওয়া হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা