ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে সড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সাততলা বস্তির বাসিন্দারা। পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবিতে এ সড়ক অবরোধের কারণে তেজগাঁও, মতিঝিল, গাজীপুরগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় 'পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না' এমন একটি ব্যানার হাতে নিয়ে সড়কে নামেন শতাধিক বস্তিবাসী।

সাততলা বস্তির বাসিন্দারা জানান, এই সাততলা বস্তিই তাদের একমাত্র থাকার জায়গা। কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই আজ বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। যার কারণে এসব মানুষকে এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। তাই পুনর্বাসন ছাড়া তাদের যেন উচ্ছেদ না করা হয় সে দাবিতে বস্তিবাসী রাস্তায় নেমেছেন।

আরও পড়ুন: বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘কিছু বস্তিবাসী সড়ক নেমেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এছাড়া ডিএমপির বনানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আল মাসুম বলেন, উচ্ছেদের প্রতিবাদে সাততলা বস্তির বাসিন্দারা সকালে থেকে মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ তারা মেনে নেবেন না উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তিনি আরও বলেন, বস্তিবাসীর অবরোধের কারণে মহাখালী এলাকায় চলাচল বন্ধ রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা