নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর (ফাইল ছবি)
জাতীয়

১৭ দল ইভিএমে ভোট চায়

সান নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দলগুলোর লিখিত বক্তব্য ও ভিডিও ক্লিপের ভিত্তিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। এ ছাড়া ১৭টি দল ইভিএমে ভোট চায় বলেও জানান তিনি।

ইসি আলমগীর বলেন, দলগুলোর সঙ্গে যে সভা করেছি, তা আপনারা সরাসরি দেখেছেন। আমাদের কর্মকর্তারা এগুলো লিপিবদ্ধ করেছেন, ভিডিও ক্লিপ আছে। তারা সেগুলো দেখে আমাদের লিখিতভাবে দিয়েছেন। তিনবার মিলিয়ে দেখা হয়েছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, অনেকেই পেপার ট্রেইল রাখার কথা বলেছেন। আমরা পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের বলেছেন এ মুহূর্তে এটি সংযোজন করা সম্ভব নয়। তাই এটিকে আমরা ইভিএমের বিপক্ষে সংশ্লিষ্ট দলের মতামত হিসেবে ধরে নিয়েছি।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে যুবক নিহত

তিনি আরও বলেন, ভোটার তালিকার সঙ্গে ইভিএমেও ফটো দেখা যায়। কাজেই কারো আঙ্গুলের ছাপ না মিললেও একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই। কারো আঙ্গুলের ছাপ না মিললে সেই ফটো মিলিয়ে দেখা হয়। সব দিক থেকেই আমরা নিশ্চিত হয়েছি ইভিএমে কারচুপি করা যায় না। আর অনেকেই বলেছেন যদি কারচুপি করা না যায়, তবেই ইভিএম চায় তারা। কাজেই সেই হিসেবে আমরা দেখেছি, মোট ১৭টি দল ইভিএম চায়।

ইসি আলমগীর বলেন, যেখানে ইভিএম হয়েছে, সেখানেই কোনো মারামারি, রক্তপাত ও কারচুপি হয়নি এবং একটি নির্বাচন নিয়েও কোনো অভিযোগ আসেনি, চ্যালেঞ্জ করা হয়নি। তাই সব কিছু বিবেচনায় নিয়ে আমরা ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের সিদ্ধান্ত। কাল আমরা বসব। যদি দেখা যায় আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে, তবে ইভিএমের নতুন প্রকল্প অনুমোদন হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা