জাতীয়

উচ্চ শিক্ষিত যুবকের আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় তানভীর আরেফিন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করার অনুরোধ

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তানভীর আরেফিনরা জমজ দুই ভাই, আরেকজনের নাম তানজিল আরেফিন। তার বাবা-মা দুজনেই প্রবাসী, আমার কাছে থেকেই লেখাপড়া করেছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সেটাই বুঝতে পারছি না। তার বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

নিহত যুবকের মামা আনসারী বলেন, শনিবার সকালে তার একটি ভাইভা ছিল। কিন্তু সে বাসা থেকে বের হয় সকাল দশটায়। সে ইউল‍্যাব বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছে। গতকাল (শনিবার) ভাইভা শেষ করে বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় আসে। এসে সে নিজের রুমেই ছিল, কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার রুমের দরজা খোলা ছিল। পরে সে সবার অজান্তেই দরজা লাগিয়ে দেয়। এরপর রাতে তাকে ডাকাডাকি করা হলেও দরজা খুলে না।

তিনি আরও বলেন, পরে দরজা ভেঙে ঢুকে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘নানমাডল’

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা