জাতীয়

বেপরোয়া গতি কেড়ে নিল দুই প্রাণ

সান নিউজ ডেস্ক: ফাঁকা রাজধানীতে বেপরোয়া গতির প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

নিহতরা হলেন অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা গেছে, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় আমার বাবার অটোরিকশায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।

আরও পড়ুন: খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা