ঈদের ছুটি শেষে অফিস খুলছে বৃহস্পতিবার
জাতীয়
শেষ হচ্ছে ঈদের ছুটি

অফিস খুলছে বৃহস্পতিবার

সান নিউজ ডেস্ক : দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতরে ৬ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। সরকারি অফিস খুলছে বৃহস্পতিবার (৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হয়ে ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ মে)।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

মঙ্গলবার (৩ মে) বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

৫ মে একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়ছেন পুতিন

জানা গেছে, রাজধানীর বাইরে ঈদ করতে যাওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদুল ফিতর।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে ফের বাড়ছে মৃত ও শনাক্ত

গত দু’বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার জন্য ঢাকায় আসা মানুষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা