সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

রাজধানীতে সড়কে ঝরল এক প্রাণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার দিনগত রাত দেড়টার দিকে করাতিটোলা এলাকায় এক স্কুলের গলিতে এ দুর্ঘটনা ঘটে।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে করাতিটোলা স্কুলের গলিতে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তি টোল প্লাজায় টাকা আদায়ের কাজ করতেন। ঘটনাস্থল দিয়ে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা একটি পরিচয়পত্রে তার নাম ঠিকানা জানা গেছে। ওমর ফারুকের বাবার নাম প্রয়াত আব্দুল খালেক। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরপাড়া।

আরও পড়ুন: ‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’ ভাইকে বলেছিলেন হাদিসুর

মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা