বার্ন ইনস্টিটিউট (ছবি: সংগৃহীত)
জাতীয়

রামপুরায় অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাঙাড়ির দোকানে আগুন লেগে দোকানের মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (২ মার্চ) দিনগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙাড়ির দোকানে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ হয়েছেন- দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ির মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুন লাগে। এতে মালিক ও ৪ শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারূক জানান, রাত ১টা ৪২ মিনিটে বউ বাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙাড়ির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: খোলা তেল বিক্রি করা যাবে না

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ এবং ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা