ছবি- সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বইয়ের মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

সর্বশেষ খবর অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।

তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।

আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। সর্বশেষ আরও দুটি ইউনিটসহ মোট ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ব্যবসায়ী ও স্থানীয়রাও।

এদিকে, নীলক্ষেত্রে বইয়ের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক বন্ধ রয়েছে। এসব সড়কে যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা