বাংলাদেশ নৌবাহিনী- যুদ্ধজাহাজ-ওমর ফারুক
জাতীয়

ভারতে নৌ মহড়ায় বাংলাদেশি যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে বাগেরহাটের মোংলা নৌঘাঁটি থেকে ছেড়ে গেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজটি ছেড়ে যায়।

এ সময় খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধজাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা।

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ ৮ দিন আন্তর্জাতিক নৌমহড়ায় সফরে থাকবে জাহাজটি।

যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসেনা এ মহড়ায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে।

আরও পড়ুন: এখন দেখা যাবে কারা আসল বন্ধু

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আরও ৬২ লাখ টিকা পাঠিয়েছে

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা