প্রতীকী ছবি
জাতীয়

কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ভোক্তভোগী ওই কলেজছাত্রী গণমাধ্যমকে জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন।

আরও পড়ুন: পোশাককর্মী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

শুভ ও আলামিন মিলে গত চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালানোর পর আজ (বুধবার) বিকাল পৌনে তিনটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায় বলে জানান ওই কলেজছাত্রী।

জানা গেছে, টিএসসি এলাকায় এক পথচারীকে ঘটনার কথা জানান ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান ওই পথচারী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থানাধীন এলাকা থেকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবহিত করেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা