জাতীয়

ফের জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলে মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টির বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি।

মামলার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) প্রতিবাদ সভায় দেওয়া বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন- প্রমাণিত যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লা ছাত্র ইউনিয়নের লোক। এজন্য তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রথমে গত ৮ ফেব্রুয়ারি শরীয়তপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আমলী আদালতের পালং অঞ্চলে মামলাটি দায়ের করেন, শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম ওরফে রুদাদ। আদালত মামলাটি খারিজ করার আদেশ দেন।

আরও পড়ুন: সোনার বাংলায় আর খাদ্যের অভাব নেই

এরপর বুধবার মামলার বাদী পুনরায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রুকন বলেন, গত ৮ ফেব্রুয়ারি বাদী শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালতে মামলাটি দায়ের করলে মামলাটি খারিজের আদেশ দেন। পরে বাদী আবার বুধবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসের আদালতে রিভিশন করলে আদালত তা আমলে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা