জাতীয়

নারী প্রতারকের খাবার খেয়ে অজ্ঞান রোগীর স্বজন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর স্বজন অজ্ঞাত নারী প্রতারকের খাবার খেয়ে অজ্ঞান হয়ে বিশ হাজার টাকা খুইয়েছেন। তার নাম নাসির মিয়া (৩৫)। রোগীর স্বজনের অভিযোগ নাসিরের কাছে ২০ হাজার টাকা ছিল, পরে তা আর পাওয়া যায়নি। টাকাগুলো খোঁয়া গেছে এবং ঘটনার পর থেকে ওই নারীকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

নাসিরের স্বজন জানিয়েছেন, তাদের রোগী গোলেনা বেগম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আজ (মঙ্গলবার) সকালে আসেন। সাথে ছিল রোগীর মা ও ভগ্নিপতি নাসির। পরে ওই ওয়ার্ডের বারান্দায় বসে ছিলেন নাসির, সেখানে বেশ কিছু সময় পার হওয়ার পর এক মহিলার সাথে পরিচয় হয় তাদের। এক সময় মহিলা তাদের জানিয়েছেন তারও রোগী আছে ভর্তি। এভাবে তাদের সাথে সম্পর্ক হয়।

এক পর্যায়ে ওয়ার্ডের গেইটের বাহিরে বাহিরে গিয়ে তার সাথে নাস্তা খেয়েছেন নাসির। পরে আস্তে আস্তে অচেতন হয়ে পড়েন নাসির। এক সময় রোগীর মা নাসিরের পুন্নিসা তাকে (নাসির) ডাকাডাকি করেন, কিন্তু তার কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনের মাধ্যমে তাকে সেখান থেকে উদ্ধার করে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিরের পাকস্থলী পরিস্কার করে দেন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান বলেন, বিষয়টি শুনেছি এবং ওই রোগীকে পাকস্থলী পরিস্কার করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা আনসারের প্লাটুন কমান্ডার শাহ আলম বলেন, বিষয়টি জেনে কর্তৃপক্ষকে জানিয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা