জাতীয়

শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ৭ কোটি টাকা জমা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে টেলিফোন কোম্পানি রবি, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নুভিস্তা ফার্মা তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ৯৩ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে কোম্পানিসমূহের প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২ শ ৪১ টাকার চেক হস্তান্তর করেন।

মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে প্রধান মানব সম্পদ কর্মকর্তা ইমটিয়াজ খান ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর জেনারেল ম্যানেজার আক্তার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৩৭ টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং নোভিস্তা ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৮ শত ২৬ টাকা এবং ৫ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন কোম্পানির লাভের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত ২১৭ টি দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি ৬০০ কোটি টাকা এতহবিলে জমা দিয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের মৃত্যুজনিত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, মোবাইল কোম্পানি রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শাহেদুল আলম এবং পাবলিক অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর পরিচালক (একাউন্টস) জামাল আহমেদ চৌধুরী, হেড অফ হিউম্যান রিসোর্স এম এ এরশাদ, সহকারী ম্যানেজার মো. আরিফ-উল- ইসলাম, পরিচালক ইন্ডাস্ট্রিয়াল অপারেশন খন্দকার মো. আল মামুন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর হেড অ্যাসিস্ট্যান্ট এবং সিবিএ সভাপতি সাদিকুর রহমান এবং হেড অ্যাসিস্ট্যান্ট এবং সিবিএ সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা