জাতীয়

বাংলাদেশ-ভারতে চলবে সপ্তাহে ২১ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: এয়ার বাবলের আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট দুই দেশের মধ্যে পরিচালিত হবে। ঢাকার ভারতীয় হাইকমিশন আজ সোমবার এক টুইটে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১১ অক্টোবর) এক টুইটে জানানো হয়, বাংলাদেশ ও ভারত যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে প্রতি দেশেই সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে পর্যটক ভিসা দেওয়া শুরু করবে ভারত। আর ১৫ অক্টোবর থেকে পর্যটকেরা ভারত যেতে পারবেন। তবে ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পর্যটকেরা দলগতভাবে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে ভারত যেতে পারবেন। আর একক ভ্রমণ করতে চাইলে ১৫ নভেম্বর থেকে ভারত যেতে পারবেন পর্যটকেরা। পর্যটকদের ভারত ভ্রমণের ভিসা থাকলেও একক কোন ব্যক্তিকে ১৫ নভেম্বরের আগে ভারত যেতে দেওয়া হবে না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা