জাতীয়

ভিসা ছাড়া ৪০ দেশে যাতায়েতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাসপোর্টের অবস্থান আরও দুর্বল হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর সর্বশেষ সংস্করণের তথ্য অনুযায়ী, এটি সাত ধাপ নিচে নেমেছে। গত সপ্তাহে প্রকাশিত চলতি বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৮ তম। যা গত বছর ছিল ১০১ তম।

২০০৬ সালে বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৬৮ তম। তখন থেকে প্রতিবছর বাংলাদেশি পাসপোর্ট দুর্বল হচ্ছে। এর অবস্থান ক্রমশ নিচে নামছে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গতবছর এমন দেশের সংখ্যা ছিল ৪১টি। এ বছর বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পাসপোর্টের অবস্থান ৯০ তম। যা দিয়ে ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা অনঅ্যারাইভাল ভিসা নিয়ে গমন করা যায়। এ তালিকায় ভুটানের অবস্থান ৯৬ তম। যা দিয়ে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ৫২টি দেশে ভ্রমণ করা যায়। শ্রীলংকার অবস্থান বাংলাদেশের ঠিক আগে ১০৭ তম। যা দিয়ে ভিসা ছাড়াই অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ৪১ দেশে ভ্রমণ করা যায়।

নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে আরও খারাপ। দেশ তিনটির অবস্থান যথাক্রমে ১১০ তম, ১১৩ তম ও ১১৬ তম।

তালিকায় শীর্ষে অবস্থান করছে যৌথভাবে জাপান ও সিঙ্গাপুর। এছাড়া তার পরেই দ্বিতীয় অবস্থানে যৌথভাবে আছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

প্রতিবছর বিশ্বের ১৯৯টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়ার জটিলতা ও কাগজপত্রের সহজলভ্যতা বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়ে থাকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা