চুরি
জাতীয়

ঢামেকে চোরের উপদ্রব, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ মোবাইল ফোন চুরির অভিযোগে আটক পিন্টু (৩৩) নামে এক ব্যক্তিকে ৪ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। দীর্ঘ সময় গাছের সাথে তাকে বেধে রেখে তাকে আনসারা তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এবং বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অভিহিত করলে আটক পিন্টুকে আমাদের হেফাজতে আনা হয়।

এ বিষয়ে কথা হলে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক জানান, আমাদের এখানে রোগীর থেকে প্রায়ই চুরির ঘটনার অভিযোগ পেয়ে থাকি। প্রতিনিয়ত ধরাও পড়লে তাদের থানায় দেয়া হয়।

তিনি বলেন, যে ছেলেটা কে আটক করা হয়েছে, এর আগেও তাকে তিন বার একই অভিযোগে আটক করা হয়। থানায় দেয়া হলেও কিছুদিন পর আবার বের হয়ে পুনরায় চুরি করতে আসে।

তিনি আরও বলেন, আমাদের এখানে বেশির ভাগ রোগী গরিব, তারা কেউ মামলা করতে চায় না। যার ফলে আইনি ফাঁকফোকরে দ্রুত বের হয়ে আবার চুরি করে। আমরা একটি অভিযোগ দিয়ে তাকে থানায় দিয়েছি। ঐ ছেলে টি চিহ্নিত চোর বলে জানান তিনি।

এদিকে, মোবাইল চুরির কথা স্বীকার করে পিন্টু জানায়, সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার দুই হাত রশি দিয়ে বেঁধে পিঠমুড়া করে নারিকেল গাছে বেঁধে রাখা হয়েছিল। ৪ঘণ্টা গাছে বেঁধে রাখার এই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা