জাতীয়

সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করছে সরকার। তিনি বলেন, ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সকলে নিজ নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

এসময় বড়লেখা উপজেলা ১৩৪ টি এবং জুড়ী উপজেলার ৭২ টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা