জাতীয়

বুস্টার পাবেন সৌদিগামীরা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবগামী প্রবাসীকর্মীদের প্রথম বুস্টার ডোজ প্রয়োগ করা হবে।

এদিকে প্রবাসীদের সুবিধার্থে ঢাকার মতো চট্টগ্রাম ও সিলেটেও করোনার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি।

চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদেরও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত চারটি টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে।

টিকাগুলো হলো: অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর সাতটি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি।

ইমরান আহমেদ বলেছেন, সৌদিগামী কর্মীরা আটকে আছেন। তাদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীকর্মীদের জন্য পূর্বনির্ধারিত ৭টি কেন্দ্রে তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে তার আগে আইসিটি মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে যে এই রেফারেন্সে তারা ঠিকমতো সার্টিফিকেট প্রদান করবে।

এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র‌্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন বিমানবন্দরে যে র‌্যাপিড পিসিআর টেস্ট হচ্ছে এতে অনীহা নেই বলে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেছেন, আমাদের অনীহা শুধু এক জায়গায়, তা হলো এটির রেট বেশি। যারা যাবে এটা তাদের ওপর নির্ভর করে তারা কত রেট প্রদান করতে ইচ্ছুক। ঢাকাকে আমরা গুরুত্ব দিচ্ছি কারণ ঢাকাতে ইতিমধ্যে ফ্লাইটগুলো চালু আছে। সেখানে পিসিআর টেস্টের ব্যবস্থা হয়ে গেলে সরাসরি ফ্লাইটগুলো চালু হয়ে যাবে। এর ফলে সিলেট ও চট্টগ্রাম থেকে বিদেশগামীদের জন্য সুবিধা হয়ে যাবে।

বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটি-পিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা