বাংলাদেশ পুলিশ
জাতীয়

এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কতজন নেওয়া হবে বিজ্ঞপ্তিতে তা এখনো বলা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

পুলিশ সদরদপ্তর জানায়, এবারের নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেফতার করে নিয়োগ বাতিল করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা