প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন আজ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের মতো বিষয়গুলো। প্রধানমন্ত্রীর ভাষণে আরও অগ্রাধিকার পাবে খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন।

প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর ইউএনজিএ জেনারেল ডিবেটের প্রথম দিন অংশ নেন। এ অধিবেশন ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ইউএনজিএর অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন। এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ। শেষ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুস্মরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

ইউএনজিএর ৭৬তম অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়। ওই দিন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের আব্দুল্লাহ শহিদ শপথ নেন এবং তিনি বর্তমান অধিবেশন উদ্বোধন করেন।

শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান নীতিনির্ধারণী এই বৈঠকে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা