জাতীয়

নারীর গাড়ি চালানো শেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের সাত বিভাগীয় শহর এবং পাবনার নারীরা মোটর ড্রাইভিং ও বেসিক মেইনটেইনেন্স বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ দেওয়া হবে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে আয়বর্ধক প্রকল্পের আওতায়।

আটটি কেন্দ্রে আগামী দেড় বছরে ৩০ জন করে ৬টি ব্যাচে মোট ১৪৪০ জন এই প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অধিদপ্তরের আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম ও পরিচালক মনোয়ারা ইশরাত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচালক কর্নেল মো. জাহিদ হোসেন ও জেনারেল ম্যানেজার মেজর মো. মোক্তারুজ্জামান বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা