জাতীয়

রিকশার লাইসেন্স দেবে সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবৈধ রিকশা চলাচল বন্ধ করতে ফের লাইসেন্স দিতে যাচ্ছে ঢাকা দুই সিটি করপোরেশন। এতে একদিকে রাজস্ব আয় বাড়বে অন্যদিকে অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সংস্থা দুটি।

জানা গেছে, রাজধানীতে যানজটের কারণ হিসেবে রিকশাকে দায়ী করে লাইসেন্স দেয়া বন্ধ রেখেছিল সিটি করপোরেশন। তবে এবার রিকশা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে লাইসেন্স দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছে ঢাকা দুই সিটি করপোরেশন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক গবেষণায় দেখা গেছে, রাজধানীতে ১১ লাখ অবৈধ রিকশা থাকলেও মাত্র ৭৯ হাজার ৫৫৪টি রিকশার বৈধ লাইসেন্স রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন করে ২ লাখ ১২ হাজার ৯৯৭ আবেদন জমা পড়েছে। গতকাল পর্যন্ত ১ লাখ ২০ হাজার রিকশার লাইসেন্স বিতরণ করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলাচল করা রিকশার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, রিকশা বন্ধ হচ্ছে না, সিটি করপোরেশন রাজস্ব পাচ্ছে না। তাই কিছু রিকশার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি রিকশাকে পাঁচ বছরের জন্য লাইসেন্স দেয়া হবে।

অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রিকশাসহ ধীরগতির অযান্ত্রিক যানবাহনগুলোকে নিবন্ধনের আওতায় আনবো। কিছু রাস্তা থাকবে দ্রুতগতির যানের জন্য। কিছু সড়কে রিকশা চলবে। কিছু সড়কে হেঁটেই চলাচল করতে হবে।

ঢাকা দুই সিটি করপোরেশন রিকশার লাইসেন্স দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা