জাতীয়

আমার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, আমাকে ও আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আমার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। যারা ফেসবুকে ও ইউটিউবে মিথ্যাচার করছেন দয়া করে ডিলিট করে দেন। মিথ্যা অপবাদ না দিয়ে আসুন কাজ করি, এখন কাজের সময়। আমাদের সবার দায়িত্ব দেশ ও নগর উন্নয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বাস্তবায়ন করা। আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেয়র জাহাঙ্গীর আলমের ভেরিফাইয়েড ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে মেয়রকে হেয় করে প্রতিপক্ষের অপপ্রচারের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও আমার নাম জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট কথা ফেসবুকে ছেড়েছে প্রতিপক্ষরা। আমার ও আমাদের, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম নিয়ে আমাকে কীভাবে ছোট করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায়- সেই কৌশল হিসেবে বিভিন্ন কথা এডিট করে, নকল করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উন্নয়নে বাধা দিতে এমনটি করছে উল্লেখ করে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার দেয়া গ্রামকে শহর করা প্রকল্প ও আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং বিরোধীদের পক্ষে মহলটি অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাজীপুরের উন্নয়নে গ্রামকে শহর করতে অর্থ দিয়ে সাহায্য করছেন ঠিক সেই মুহূর্তে সরকারকে, আওয়ামী লীগকে ও আমাকে আমাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। সেজন্য আবারো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা