জাতীয়

মারা গেছেন বোমা বিস্ফোরণে আহত শফিকুল

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম (৩০) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিকুল রাজঘাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।

পুলিশ আলী জানায়, নিহত শফিকুল ইসলাম ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (সংশোধনী ২০০২) এর ৪/৫/৬ ধারাসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় যশোরের অভয়নগর থানার মামলাটি (মামলা নং ১১) দায়ের করা হয়েছিল। শফিকুল ইসলাম গত (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি অভয়নগর থানা পুলিশ জানতে পেরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অভয়নগর থানা পুলিশের এএসআই এবি আইয়ুব আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা