জাতীয়

রাজধানীতে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণে ৩ শিক্ষার্থী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল এলাকায় সেপটি ট্যাঙ্কি বিস্ফোরণে ৩ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন,ফরহাদ হাসান মঈন (২১), আল কাবিদ(২২) দুজনে
ঝিনাইদহ কেসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যজন হলেন মমিনুচ সালেহীন সিয়াম (১৮)।

বুধবার (১ সেপ্টেম্বর) হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টে ২নং গেটের বিপরীত পাশে ব্রিজের নিচে দুর্ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিক্ষার্থীদের বন্ধু সাঈদ আল সাদাফ জানান, এদের দুজনের বাড়ি ঝিনাইদহ সদরে বন্ধু কাবিদের বারডেমে একটি ইন্টারভিউ ছিল সেজন্য তারা গ্রাম থেকে সাভার নবীনগর এক বন্ধুর বাসায় ওঠেন। বিকেলে কয়েক বন্ধু মিলে হাতিরঝিলে ঘুরতে গিয়ে লেকের পাড়ে উঁচু একটি ট্যাংকের উপরে বসে গল্প করছিলেন হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা দগ্ধ হয়। পরে রাত পৌনে আটটায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।

এইদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জালাল বলেন,আহতের মধ্য ফরহাদ হাসান মঈন শরীরের ২৪ শতাংশ, আলকাবিদ শরীরের ৩ শতাংশ, মমিনুচ সালেহীন সিয়ামের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। এদের তিনজনের মধ্যে আল কাবিদ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অপর দু'জন ভর্তি রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা