জাতীয়

অ্যাপের মাধ্যমে করা যাবে হোটেল-মোটেল বুকিং 

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনের সেবা ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও চালু করা হবে। আগামী এক মাসের মধ্যেই গ্রাহকরা অ্যাপের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল অনলাইন বুকিং সম্পর্কিত সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালন ও সেবাদানের আঙ্গিকে নানা পরিবর্তন এসেছে। চাহিদার প্রেক্ষিতে এর সেবা আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটকবান্ধব এ সফটওয়ারটি ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পর্যটকরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোর রুম বুকিং এবং ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকার ফলে সেবা সম্পর্কিত আপত্তি নিরসন করা যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালন এবং অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ইচ্ছায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ঢাকার শেরে-বাংলা নগরে অত্যাধুনিক পর্যটন ভবন পেয়েছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত হোটেল অবকাশ এবং ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউশনের সংস্কার কার্যক্রম প্রায় শেষের দিকে।

এছাড়াও চট্টগ্রামের পারকি, বাগেরহাট, গাজীপুরের শালনা, সিরাজগঞ্জের কাজীপুর, সিলেটের লালাখাল, কুমিল্লা, নাটোর, নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের গজনী ও নারায়ণগঞ্জের বারদিতে পর্যটন সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা