জাতীয়

নওশাদের মরদেহ আসছে বৃহস্পতিবার সকালে

কূটনৈতিক প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে। সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে বহনকারী বিমানের একটি ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদকে দেশে আনার বিষয়ে বেশ কয়েকটি অপশন রাখা হয়েছে। একটি হলো-বিমানের কোনো ফ্লাইট জরুরি ল্যান্ডিংয়ের মাধ্যমে সেখানে নেমে তাঁকে নিয়ে আসা বা নিয়মিত ফ্লাইটে করে তাঁকে আনা অথবা বাংলাদেশ থেকে বিমানের একটি ফ্লাইট পাঠিয়ে আনা।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, সবগুলো অপশনই খোলা রাখা হয়েছে। যেটিতে সহজ হবে, সেটিতেই দ্রুত তাঁকে দেশে আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে এখনো নিয়মিত ফ্লাইট চলাচল হচ্ছে না। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এসব প্রক্রিয়া চলছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সন্ধ্যায় জানান, বিমানের দোহাগামী একটি ফ্লাইট দেশে ফেরার পথে নাগপুরে থামবে। ওই ফ্লাইটটি ক্যাপ্টেন নওশাদকে বাংলাদেশে নিয়ে আসবে। সকালে ফ্লাইটটি পৌঁছানোর কথা আছে। তাঁকে বহনকারী ফ্রিজিং গাড়ি বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হবে।

তাহেরা খন্দকার বলেন, যত দূর জানা গেছে, ক্যাপ্টেন নওশাদকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে।

ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যু হয়। গত শুক্রবার সকালে বিমানের একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় ৪৪ বছর বয়সী এই পাইলট হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। পরে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

পাইলট নওশাদ সর্বশেষ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ক্যাপ্টেন নওশাদ ২০১৬ সালের ২২ ডিসেম্বর বিমানের আরেকটি ফ্লাইট জরুরি অবতরণ করিয়ে ১৪৯ জন যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা