জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত রীনার

সাননিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রীনা পি. সোয়েমার্নো। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাত করেন রীনা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, বৈঠকের সময় বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে শেষ করার জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

এসময় ২০১৮ সালে ইন্দোনেশীয় প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং এর আগে ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি হামিদ। তিনি বলেন, এই সফরগুলো দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অব্যহত সম্পর্ক আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্বাধীনতার পরপরই বাংলাদেশকে যে কয়েকটি দেশ স্বীকৃতি দেয়- ইন্দোনেশিয়া তাদের অন্যতম বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রাক্কালে বর্তমানে বিদ্যমান এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।

বিদায়ী রাষ্ট্রদূত করোনা মহামারির কঠিন সময়ে ইন্দোনেশিয়াকে ওষুধ পাঠানোর জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রীনা বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা