ছবি সংগৃহিত
রাজনীতি

আমি মুক্তি পাচ্ছি

স্টাফ রিপোর্টার : সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন ‘আমি মুক্তি পাচ্ছি, এখন সাধারণ নাগরিক হিসেবে ফ্রি চলাচল করতে পারব, এটাই আমার বড় আনন্দ। এখনও তো বের হতে পারিনি, বের হলে অনেক কথা হবে আপনাদের সঙ্গে। বাসায় আসবেন, সময় সময় প্রাণ খুলে মন খুলে কথা বলব।

আরও পড়ুন : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আবদুল হামিদ বলেন, ‘আর প্রত্যক্ষ রাজনীতি নয়; মানুষের সম্মানহানি হয় এমন কিছু করব না।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।’

এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘দেখুন আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। সব রাজনীতিবিদদের এই কথাই বলব যে, এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করেন। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে এই কথা বলব।’

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সান নিউজ/এসআই/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা