প্রতীকী ছবি
জাতীয়

ঢাকার সড়কে পাঠাও আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পাঠাও আরোহীর মৃত্যু হয়েছে। নিহত কবির হোসেন (৪১) গার্মেন্টস ডাইং ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পাঠাও চালক আহত হয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে মিরপুর রোড কলাবাগানে ফুট ওভারব্রিজের অদূরে ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশে দুর্ঘটনাটি ঘটে।

কলাবাগান থানার এসআই সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়- নিহত ব্যক্তি শ্যামলী থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে নিউমার্কেট হয়ে নারায়ণগঞ্জে রওনা হয়েছিলেন। পথে কলাবাগানে ধামরাই থেকে ছেড়ে আসা গুলিস্থানগামী ধামরাই পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাঠাও চালককে পাওয়া যায়নি। পরে জানতে পারি তিনিও সামান্য আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটক করা হয়েছে।

খবর পেয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছুটে আসেন নিহতের স্বজনরা। নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, বড় ভাই কবির নারায়ণগঞ্জ থেকে ব্যবসার কাজে ঢাকার উদ্দেশে সকালে বের হন। ঢাকায় এসে দুপুরে রামপুরায় ছোট বোন রুনার বাসায় দেখা করতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষ করে আবার ব্যবসার কাজে বের হন। কাজ শেষে নারায়ণগঞ্জে বাসায় ফিরবেন বলেছিলেন।

নিহত কবির কুমিল্লার মুরাদনগর উপজেলার গনিপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড়। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা