জাতীয়

টিকা নেওয়ার আহ্বান জয়ের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের সবাইকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে টিকা নিয়ে নিজেকে ও পরিবারকে বাঁচানো।

সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় বলেন, করোনার টিকা নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অর্থনীতিকে সমুন্নত রাখুন। করোনা মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করেছে সরকার। যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। পরিবারের সুরক্ষার জন্য নিজে টিকা নিন এবং পরিবারের সদস্যদের টিকা দিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবন বাঁচলে, পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে, সমাজ সুরক্ষিত হবে, সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা