ফাইল ছবি
জাতীয়

দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ 

নিজস্ব প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ গড়ে তোলার কাজ চলছে। দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: একুশে বইমেলার উদ্বোধন বিকেলে

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠা দিবস রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ দিন সকালে ‘সেবা ও সদাচার, ডিএমপি'র অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে এক অনাড়ম্বর আয়োজনে পালন করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস। কেক কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। এ সময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নগরবাসীকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: বইমেলায় থাকছে সৈয়দ আবুল হোসেনের ৩০টি বই

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকার দুই মেয়রসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সাথে সেতুবন্ধন তৈরি করেছে, যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিকসুলভ মনোভাব যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এক্ষেত্রে ডিএমপির অগ্রণী দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। সেবাপ্রত্যাশীদের প্রতি মানবিক আচরণ করব আমরা।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এক্ষেত্রে ডিএমপিকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আরও পড়ুন: ভাষার মাস শুরু

তিনি বলেন, নাগরিকদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেমন দেশ ও সরকারের দর্পণ, তেমনি সবদিক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সফলতা ও ব্যর্থতার দ্বারা অনেকাংশে বাংলাদেশ পুলিশ মূল্যায়িত হয়ে থাকে।

এজন্য নগরবাসীর সঙ্গে ডিএমপির সৌহার্দ্য ও সংহতি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সব প্রচেষ্টায় হবে আজকের এই দিনে সবার প্রত্যয় এবং মূল লক্ষ্য। বর্তমানে ৫০টি থানা নিয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে।

পুলিশ প্রধান বলেন, সম্প্রতি ডিএমপি বিভিন্ন উসকানির মুখেও অত্যন্ত ধৈর্য ধারণ করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও নগরবাসীর আস্থা কুড়িয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ডিএমপি আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব সফলভাবে পালন করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা