সংগৃহীত
জাতীয়

আগে পুলিশ দেখলে ভয় পেতাম

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন আগে পুলিশ দেখলে ভয় পেতেন, তবে এখন তাদের বন্ধু মনে হয়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চকলেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।

এ উৎসবের আয়োজন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অন্য কমকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘পুলিশ জনগণের বন্ধু হয়েছে। আমরা এ স্বপ্ন পূরণ করতে পেরেছি। জনগণের যে কোনো বিপদে পুলিশ পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু পুলিশের যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন হয়েছে।’

আরও পড়ুন: বিএনপির নেতারা রাজনীতির কাক

তিনি আরও বলেন, ‘পুলিশ যে জনগণের পাশে আছে, জনগণের কথা ভাবে, তা এ চকলেট উৎসবের মাধ্যমেই প্রমাণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে এই চকলেট উৎসবের আয়োজন করেছে। অনেক চমৎকার বিষয় এটি।’

ঢাকার মানুষের জন্য পুলিশের ভালোবাসার স্বাক্ষর জানিয়ে আসাদুজ্জামান খান কামাল জানান, ‘বর্তমানে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। পিছিয়ে পড়া মানুষের জন্য তারা কাজ করছে। করোনার সময়ও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে তাতে। এখন তাদের বন্ধু মনে করে।’

কোমলমতি শিশুদের উদ্দেশে এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমিও একদিন তোমাদের মতো ছিলাম। এখানে এলে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। তেজগাঁওয়ের এ সরকারি বিজ্ঞান কলেজ মাঠে আমি কত খেলেছি। বাঁদরামি করেছি।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা