বাংলাদেশ বিমান
জাতীয়

আজ থেকে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার (৬ আগস্ট) থেকে সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বিমান চলাচল প্রতিষ্ঠানগুলোর ফ্লাইট চলাচলের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং বিমানের অভ্যন্তরে ও গ্রাউন্ডে মানসম্পন্ন জীবাণুমুক্তকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখতে নির্দেশ দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দুটি বেসরকারি উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার পুনরায় ফ্লাইট চলাচল শুরুর সময়সূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ বিমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিমান চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন দুটি করে এবং কক্সবাজার, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে একটি করে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোহর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

নভোএয়ার চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোহরে প্রতিদিন ৬টি করে এবং বরিশাল, সিলেট, কক্সবাজার ও রাজশাহীতে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা