জাতীয়
করোনা পরিস্থিতি

সরকারের নির্দেশের অপেক্ষায় গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ দেশে না কমলেও গণপরিবহন চালুর আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছে রেলওয়ে ও বাস মালিকরা।

আগামী ৮ মে থেকে সীমিত পরিসরে আকাশ পথে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার আভাস দেওয়ায় সীমিত পরিসরে বাস ও ট্রেন চলাচলেরও নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরে গণপরিবহন চালুর চিন্তা হলেও কতটা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, এ নিয়ে সংশয় রয়েছে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

সাধারণ ছুটি থাকলেও ইতিমধ্যে সীমিত পরিসরে গার্মেন্টস কারখানা খুলেছে। সেই সঙ্গে রেস্তোরাঁসহ কিছু ক্ষেত্রে শিথিলতার পথে হাঁটছে সরকার। সেই ধারাবাহিকতায় সরকার গণপরিবহনও পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা ভাবছে।

সূত্র বলছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রথম ধাপে ব্যক্তিগত বাহন চালুর ব্যাপারেই বিবেচনা করছে। দ্বিতীয় ধাপে বিবেচনা করা হচ্ছে গণপরিবহন সীমিত আকারে চালুর বিষয়টি। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখে ৭০-৭৫ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালুর কথাও ভাবা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, আপাতত গণপরিবহন চালুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা তাকিয়ে আছি সরকার প্রধানের দিকে। সরকার অনুমতি দিলেই আমরা কেবল বাস চালাবো।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

হাসিনাকে ফেরাতে ভারত চক্রান্ত করছে: রিজভী

শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা