জাতীয়

গণমাধ্যমে বিএসএমএমইউ’র চিকিৎসকদের কথা বলায় ‘কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিএসএমএমইউর শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের গণমাধ্যমে বক্তব্য দেয়া যাবে না।

একইসঙ্গে, কোনো টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/শেয়ার প্রদান করার ক্ষেত্রে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের সব সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে এখন থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য/বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।'

এর আগে গত ১৭ এপ্রিল নার্সদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করে নার্সিং অধিদপ্তর। কুয়েত মৈত্রী হাসপাতালসহ বেশ কিছু প্রতিষ্ঠানে করোনা আক্রান্তদের সেবা দেয়া নার্সদের খাবার, থাকাসহ নানা বিষয়ে সমস্যার কথা তুলে তারা গণমাধ্যমে কথা বলার পর সেই নির্দেশনা দেয়া হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

হাসিনাকে ফেরাতে ভারত চক্রান্ত করছে: রিজভী

শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা