জাতীয়

করোনাকালে মুক্তি পাচ্ছে আরও ৩৮৫ বন্দি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে দ্বিতীয় ধাপে ৩৮৫ জনকে মুক্তি দেয়া হচ্ছে।

করোনা মোকাবেলায় প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে ৩ থেকে ৬ মাস সাজা খাটা এসব বন্দিদের মুক্তি দিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।

রবিবার (০৩ মে) কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল আবরার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ৩৮৫ জন বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো দিন তারা মুক্তি পাবেন।

শনিবার (০২ মে) প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজা ভোগকারী ১৭০ জনকে মুক্তি দেয়া ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মৌকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ছয় মাস থেকে এক বছর সাজা ভোগকারী, তিন মাস ছয় মাস সাজা ভোগকারী, তিন মাস পর্যন্ত সাজা ভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা