জাতীয়

এআইজি হলেন চার পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন আরও চারজন কর্মকর্তা।উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে সরকার তাদের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে।

রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করে পুলিশ অধিদপ্তরে (টিআর) পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি এস এম রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এবং সিলেটে রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

একই আদেশে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান করা হয়েছে।

এর আগে গত মাসের মাঝামাঝিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বেনজীর আহমেদ। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষে অবসরে গেলে পদটি খালি হয়। পুলিশ থেকে অবসরে যাওয়ার পর জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া বেনজীর আহমেদ আইজিপি হওয়ায় র্যা বের মহাপরিচালক পদটি খালি হলে সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা