জাতীয়

দুর্ভোগে কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। এজন্য এসব জেলা থেকে যাত্রীবাহী যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকাগামী মানুষকে।

লকডাউনের কারনে অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেও সময়মত অফিস ধরতে পারছেন না অনেকেই। ফলে বাড়ছে চাকরি হারানোর ঝুঁকি। কর্মজীবীদের কথা না ভেবে হঠাৎ লকডাউন আরোপ করায় জনমনে অসন্তোষ দেখা দিচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকার অন্যতম প্রবেশপথ আমিনবাজারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে ঢাকাগামী গণপরিবহনকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। গাড়ি চলতে না দেওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় লকডাউন আরোপ করা হয়েছে।

লকডাউন চলাকালে শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, দমকল, নদীবন্দর, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া বাকি যানবাহন বন্ধ থাকবে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা