জাতীয়

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কারওয়ান বাজার এলাকার ফুটপাত থেকে এক অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, কারওয়ান বাজার প্রথম আলো পত্রিকার গলি থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। সে ভবঘুরে পাগল প্রকৃতির। কারওয়ান বাজার এলাকায় ঘোরাফেরা করতো। মানুষ যা দিত তাই খেত। স্থানীয় কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি।

তিনি জানান, অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হবে দাফন করার জন্য।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা