( ছবি : সাননিউজ)
জাতীয়

খিলগাঁওয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের উপর থেকে পড়ে নিখোঁজ যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বুধবার (২৩ জুন) সকাল ৯টা ২ মিনিটে ভাসমান অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ২ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। প্রায় ২৩ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (২২ জুন) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই ২০-২২ বছরের একজন ড্রেনে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি টিম ওই যুবককে উদ্ধারে কাজ করছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা