জাতীয়

‘স্বজনরা না আসলেও করোনায় মৃতদের দাফন করেছে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গতানুগতিকতার বাইরে বৃহত্তর কল্যাণে ভিন্নতর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতিকে (পুনাক) এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১১ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের ২২তম সভানেত্রী হিসেবে জীশান মীর্জার দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে ‘প্রগতির জয়োগান’ ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ পরিবারের ঐতিহ্যবাহী সংগঠন পুনাকের দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। আমাদের দেশে কারুশিল্প, তাঁতশিল্প ইত্যাদির ঐতিহ্য রয়েছে। দেশের একেক অঞ্চলে একেক ধরনের সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে।’

বিভিন্ন জেলায় উৎপাদিত পণ্যসমূহ নিয়ে ঢাকায় একটি মেগা শোরুম করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত এক বছরে পুনাকের নতুন কিছু হৃদয় ও মনোগ্রাহী উদ্যোগের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘করোনায় কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যখন আপনজনরা দূরে সরে গেছেন, তখন দাফন ও সৎকার করেছে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন।

পুনাক এ রকম একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দিয়েছে, তাদের কাজের স্বীকৃতি দিয়েছে। শ্রমজীবী মানুষের নিজ কর্মপরিবেশে গিয়ে ইফতার বিতরণ করেছে, যা সত্যিই অভিনব।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক অভিঘাতসহ নানামুখী কারণে আমরা একে অপরের থেকে অনেকটা বিচ্ছন্ন হয়ে পড়ছি। আমরা একটি ফেসবুকনির্ভর সমাজ গড়ে তুলছি। এ বাস্তবতায় শিশুদের মনের কথা শুনতে তাদের নিয়েও পুনাক ব্যতিক্রমী প্রশংসনীয় অনুষ্ঠান করেছে। ভবিষ্যতে নতুন উদ্যোমে পুনাক এগিয়ে যাবে বলে আশা করছি।’

পুনাককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘পুনাকের উৎপাদিত পণ্য সামগ্রীকে ‘পুনাক ব্র্যান্ড’ হিসেবে পরিচিত করতে চাই আমরা।’ অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা প্রদানের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি।

পুনাকের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে পুনাকের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি ও গান প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আইজিপি পুনাক সভানেত্রী এবং অন্যান্যদের নিয়ে ‘প্রগতির জয়োগান’ ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন করেন। পুনাক নেতৃবৃন্দ, অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা