জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সমতট মুক্ত স্কাউটের ঈদ উপহার বিতরণ

সান নিউজ ডেস্ক: সমতট মুক্ত স্কাউট গ্রুপ ও অধিকার প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে ঢাকার কমলাপুরে রেলওয়ে স্কাউটস আঞ্চলিক ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমতট মুক্ত স্কাউট গ্রুপ ‌‌এবং পঞ্চাশ… শিরোনামে বছরব্যাপী নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে; তারাও যেন পবিত্র ঈদের দিন অন্য শিশুদের মত হাসতে পারে এই চেতনাকে প্রাধান্য দিয়ে ‌আনন্দ অন্বেষণ নামক কর্মসূচি গ্রহণ করে।

ঢাকা আহছানিয়া মিশনের অধিকার প্রকল্পের আওতায় প্রতিদিনই প্রায় ৮০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের খাদ্যের আয়োজন করা হয়। তবে আসন্ন ঈদেও যেন তারা অনাহারে না থাকে সেই চেতনায় তারাও সেই শিশুদের মাঝে ঈদ-কে কেন্দ্র করে ঈদ উপহার প্রদানের আয়োজন করে।

সুবিধাবঞ্চিত এই শিশুদের যেমন খাদ্যের প্রয়োজন তেমনি বস্ত্রেরও প্রয়োজন। এই বিষয়টি বিবেচনা করে সমতট মুক্ত স্কাউট গ্রুপ এবং অধিকার প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশন এর যৌথ উদ্যোগে প্রায় ৮০ জন শিশুকে ঈদ উপহার (খাদ্য এবং পোশাক) বিতরন করা হয়। ঈদ উপহার বিতরণকালে সমতট মুক্ত স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ রাশেদ বিন মান্নান অপু এবং অধিকার প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশনের কেন্দ্র ব্যবস্থাপক তাহেরা ইয়াসমিন এবং সৈয়দ মিজানুর রহমানসহ সমতটের রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা