জাতীয়

বাংলাদেশি গবেষক মনোয়ারুলের দুটি আর্টিকেল কোরিয়ার বিখ্যাত জার্নালে প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোরিয়া ডিস্ট্রিবিউশন সায়েন্স এসোসিয়েশন প্রকাশিত জার্নাল অব এশিয়ান ফাইন্যান্স, ইকোনমিক্স অ্যান্ড বিজনেসে বাংলাদেশের গবেষক মনোয়ারুল ইসলামের দুটি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।

এই জার্নালটি একাডেমিক গবেষণা স্কপাস ইনডেক্সড ও ইমার্জিং সোর্স সাইটেশন ইনডেক্স-ইএসসিআই তালিকাভুক্ত একাডেমিক রিসার্চ জার্নাল।

বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও ভারতের পারুল ইউনিভার্সিটি গুজরাটের পিএইচডি রিসার্চ ফেলে মনোয়ারুল ইসলামের দুটি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে কোরিয়ার বিখ্যাত একাডেমিক জার্নালে যে গবেষনায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মার্কেট ওরিয়েন্টেশন ও জেন্ডার নিয়ে গবেষণা করা হয়েছে। ২৩৩ জন উদ্যোক্তার দেয়া তথ্যের ভিত্তিতে এই গবেষনা পরিচালিত হয়।

“দ্য ইফেক্ট অব এন্টারপ্রেনিউরাল ওরিয়েন্টেশন, মার্কেট ওরিয়েন্টেশন এন্ড জেন্ডার অন বিজনেস পারফর্মেন্স: এন এম্পিরিক্যাল স্টাডি অব এসএমই’স বাংলাদেশ” শীর্ষক
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের নিয়ে গবেষনায় ও আর্টিকেলটির টিমে প্রধান গবেষক হিসেবে ছিলেন ডক্টর আতিকুর রহমান। তিনি বর্তমানে চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স ও ম্যানেজমেন্ট বিভাগের একজন সহযোগী অধ্যাপক।

গবেষক হিসেবে ছিলেন চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের টিচিং এসিট্যান্ট ও ইন্টারন্যাশনাল অফিসের প্রজেক্ট ম্যানেজার চি মাইট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারস এর বিবিএ কো- অরিএডনেটর আতিক ওয়াকিফ, সাংবাদিক কানিজ ফাতেমা লুনা।

আরেকটি চলতি বছরেই বাংলাদেশ ইকোনমিক এসোসিয়েশনের সহযোগী সদস্য মনোয়ারুল ইসলামের আরেকটি গবেষনাপত্র প্রকাশ হয় যেটির শিরোনাম ছিলো হোয়াট ফ্যাক্টরস ডু মোটিভেট এমপ্লয়িস অ্যাট দ্য ওয়ার্কপ্লেস, এডিডেন্স ফ্রম সার্ভিস অর্গানাইজেশেনস।

মনোয়ারুল ইসলামের এই একাডেমিক গবেষনা সেক্টরে অর্জনের জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল লিডারশিপ ক্লাবের প্রেসিডেন্ট (ডিইউএফএলসি) শিবলী নুমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানান। এছাড়াও এই গবেষককে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কেন্দ্রীয় কমিটি।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের স্কপাস আন্তর্জাতিক ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে গবেষণার কাজ প্রকাশনার ইনডেক্স ও রর্যংকিং প্রকাশ করে। একটি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর বলতে বোঝায় ওই জার্নালে গত এক বা দুই বছরে যে আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে সেগুলো গড়ে একবার রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এ হিসাবে একটি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর যত বেশি সেই জার্নালের গুণগত মান তত বেশি।

অন্যদিকে আন্তর্জাতিক জার্নাল হচ্ছে সেই জার্নাল, যেখানে বিশ্বের যেকোনো দেশের মানসম্মত গবেষণার বিষয়বস্তু প্রকাশ করা হয়, প্রকাশিত আর্টিকেলের মোট সংখ্যার কমপক্ষে এক-তৃতীয়াংশ দেশের বাইরের হতে হয় এবং সম্পাদনা পরিষদে কমপক্ষে এক-চতুর্থাংশ সদস্য বাইরের দেশের থাকতে হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা